সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৬:৪৪
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩

নেপালের বন্যাদুর্গতদের সহায়তায় ৩৫ লাখ টাকা অনুদান দিল মোজো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০
শেয়ার: mail
নেপালের বন্যাদুর্গতদের সহায়তায় ৩৫ লাখ টাকা অনুদান দিল মোজো

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তে পাহাড়ি নদী ভোতে কোশী ও ত্রিশূলীতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় বেভারেজ ব্র্যান্ড মোজো। ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে ৩৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি নেপালে প্রবল পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিভিন্ন অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি নদীর তীব্র স্রোতে অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে এবং বহু মানুষ নিখোঁজ হয়েছেন। ঘরবাড়ি ও প্রিয়জন হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাজার হাজার দুর্গত মানুষ।

প্রতিবেশী দেশটির এই মানবিক সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ঢাকায় নেপাল দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রতিনিধিরা।

চেক হস্তান্তরকালে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা বলেন, স্বজন ও বসতভিটা হারিয়ে যারা দিশেহারা, তাদের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে এই চরম দুর্যোগের মুহূর্তে আমরা নেপালের মানুষকে একা অনুভব করতে দিতে চাই না। প্রতিবেশীর সংকটে পাশে দাঁড়ানো কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব। মোজো ও বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা—নেপালের জনগণ যেন দ্রুত এই বিপর্যয় কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে।

সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নেপালের বন্যাদুর্গতদের সহায়তায় ৩৫ লাখ টাকা অনুদান দিল মোজো

বিস্তারিত কমেন্টে