শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৩:২৮
শিরোনাম
গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় বেতন কাঠামো বা ‘পে স্কেল–২০২৬’ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার। নতুন মূল বেতন কাঠামো কার্যকরের পাশাপাশি বিভিন্ন বাহিনী, ক্যাডার ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাতটি এসআরও (বিধিবদ্ধ সংবিধিবদ্ধ আদেশ বা Statutory Regulatory Order) জারির প্রস্তুতি চলছে। একই সঙ্গে ‘আইবাস প্লাস প্লাস’ (iBAS++) সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে নতুন স্কেলের বেতন নির্ধারণের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর মূল প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে পাঠানো হয়েছে। ভেটিংয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ামাত্রই সরকারি মুদ্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রজ্ঞাপন জারির পরপরই বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের কাঠামোগত ভিন্নতা বিবেচনায় নিয়ে পৃথক সাতটি এসআরও জারি করা হবে। এই সাতটি ক্ষেত্র হলো— ১. বেসামরিক প্রশাসন

২. পুলিশ বিভাগ

৩. বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

৪. সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

৫. স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

৬. সশস্ত্র বাহিনী এবং

৭. বিচার বিভাগ।

এসব আদেশে সংশ্লিষ্ট বিভাগের জনবলের বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা কার্যকরের পৃথক নীতিমালা অন্তর্ভুক্ত থাকবে।

নতুন বেতন কাঠামোতে বেতন নির্ধারণের ভোগান্তি কমাতে আইবাস প্লাস প্লাসের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে। নতুন নিয়মে প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে পদবি, বর্তমান গ্রেড, ইনক্রিমেন্ট ও পদোন্নতিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তথ্য যাচাই শেষে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে নতুন স্কেলের মূল বেতন ও প্রযোজ্য ভাতাসমূহ নির্ধারণ করবে।

অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রজ্ঞাপন জারির পরপরই বাস্তবায়ন প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয়, সেজন্য সব ধরনের প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে। বিভিন্ন শ্রেণির চাকরিজীবীদের বেতন প্রয়োগে যে প্রশাসনিক পার্থক্য রয়েছে, তা সমন্বয় করতেই এই পৃথক এসআরও প্রণয়ন করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে সর্বনিম্ন বা ২০তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বা প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সরকার জানিয়েছে, নতুন এই বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন

বিস্তারিত কমেন্টে