শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২০:১৭
শিরোনাম
সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের তথ্য একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় আবেদন পোর্টালে (xiclassadmission.gov.bd) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে ভর্তির আবেদন করতে পারছে। পাশাপাশি যেসব শিক্ষার্থী আগেই আবেদন সম্পন্ন করেছিল, তারাও আবেদন সংশোধনের সুযোগ পাচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণিতে ভর্তির অফিশিয়াল পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্নিরীক্ষণের মাধ্যমে সংশোধিত ফলাফল ইতোমধ্যে কেন্দ্রীয় ডাটাবেজে যুক্ত করা হয়েছে। যেসব শিক্ষার্থীর জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নতুন আবেদন করতে পারবে। এ ছাড়া পূর্বে জমাকৃত আবেদনের পছন্দক্রম বা তথ্য পরিমার্জনের সুযোগও রাখা হয়েছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এবার একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। যারা পূর্বে নির্ধারিত ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ব্যর্থ হয়েছিল, তারাও এই বর্ধিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবে। নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থীকে পছন্দক্রম অনুসারে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

এ ছাড়া শনিবার (১২ সেপ্টেম্বর) ও রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কলেজ পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে। আবেদন প্রক্রিয়া যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়।

ফলাফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে প্রাথমিক নিশ্চায়ন ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর আবেদন ও নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তীতে পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

ভর্তি নীতিমালা অনুযায়ী, সকল নিশ্চায়ন ও মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে একাদশ শ্রেণির পাঠদান ও ক্লাস শুরু হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

বিস্তারিত কমেন্টে