শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫২:০৬
শিরোনাম
সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ

বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯
শেয়ার: mail
বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এখন থেকে প্রতি মঙ্গলবার শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং তাদের সঙ্গে থাকা সংশ্লিষ্ট শিক্ষকরা সম্পূর্ণ বিনামূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ পাচ্ছেন।

শুধু বিনামূল্যে প্রবেশাধিকারই নয়, জাদুঘরে আসা শিশু-কিশোরদের স্বাগত জানাতে কর্তৃপক্ষ চকলেট ও সুপেয় পানির ব্যবস্থা রেখেছে। একই সঙ্গে জাদুঘরের বিভিন্ন গ্যালারির ঐতিহাসিক নিদর্শন ও প্রেক্ষাপট বুঝিয়ে দিতে সার্বক্ষণিক গাইডের সহায়তাও দেওয়া হচ্ছে।

মঙ্গলবার দিনটিকে প্রাতিষ্ঠানিকভাবে ‘চিলড্রেন ডে’ হিসেবে ঘোষণা করে সম্প্রতি এ সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু-কিশোরদের বাংলাদেশের সুপ্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে পরিচিত করার পাশাপাশি তাদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে জাতীয় জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রতি মঙ্গলবারকে ‘চিলড্রেন ডে’ নির্ধারণ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ‘চিলড্রেন ডে’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোনো প্রবেশ ফি ছাড়াই জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে। এদিন দর্শনার্থী শিক্ষার্থীরা জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক দলিল, লোকশিল্প, সাংস্কৃতিক স্মৃতিচিহ্ন এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস প্রত্যক্ষ করার সুযোগ পাবে। এর মাধ্যমে তারা পাঠ্যবইয়ের বাইরেও দেশের সমৃদ্ধ অতীত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করতে পারবে।

এই সুযোগ কাজে লাগিয়ে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনে উৎসাহিত ও উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তির নির্দেশনামতে, শিশু শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং তাদের পথপ্রদর্শক শিক্ষকরা প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিশেষ সুবিধার আওতায় জাতীয় জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ

বিস্তারিত কমেন্টে