বাংলাদেশ ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য Logo ৪ হাজার কোটি বাজেটের রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ Logo পিকিং ইউনিভার্সিটিতে সরকারি কর্মকর্তাদের জন্য মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম, আবেদন আহ্বান Logo বারবার তাড়া করেও শাহেদ ড্রোন আটকাতে ব্যর্থ মার্কিন এফ-১৫ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শনিবার Logo ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি Logo বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু Logo সিমরিন লুবাবার নতুন অধ্যায়: ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, বাগদান সম্পন্ন Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে

রাজধানীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ১০:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

রাজধানীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার
রাজধানীর পল্লবীতে নির্বাচনী কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে এক পোলিং অফিসারসহ দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অভিযুক্ত পোলিং অফিসারকে নির্বাচনী দায়িত্ব থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-১৬ আসনের ‘মিরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এই অনিয়মের ঘটনা ঘটে।

অভিযোগ ওঠে, ওই কেন্দ্রের পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) নিয়ম বহির্ভূতভাবে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুইজন এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে সহায়তা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুমনা ইসলাম স্থানীয় ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।
​ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন।

​অবৈধ প্রভাব বিস্তারের দায়ে সংশ্লিষ্টদের দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

​অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন যে, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য

রাজধানীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

প্রকাশিত: ১০:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬