বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৭:২২
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা: কাল জারির সম্ভাবনা কম

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪
শেয়ার: mail
নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা: কাল জারির সম্ভাবনা কম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) নতুন এই বেতন কাঠামোর গেজেট প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো আশ্বস্ত করেছে যে, রোববার গেজেট প্রকাশিত না হলেও চলতি সপ্তাহের মধ্যেই তা জারির জোর সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা বিবেচনা করা হচ্ছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ নির্ভর করছে অবশিষ্ট প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া কত দ্রুত নিষ্পত্তি হয়, তার ওপর।

কেন পেছাচ্ছে গেজেট প্রকাশ: সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পে স্কেলের গেজেট প্রকাশে কোনো ধরনের নীতিগত বাধা নেই; মূলত ধারাবাহিক কিছু প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতেই এই বাড়তি সময় লাগছে। মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদনের পরও সরাসরি গেজেট জারি করা সম্ভব হয় না। এর আগে প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত, সরকারি মুদ্রণ প্রক্রিয়া, সংশ্লিষ্ট দপ্তরের যাচাই-বাছাই এবং সবশেষে আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক ধাপ সম্পন্ন করতে হয়।

জানা গেছে, নবম জাতীয় পে স্কেলের রেজুলেশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা পুনরায় অর্থ মন্ত্রণালয়ে ফিরে আসবে। এরপর খসড়াটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের অনুমোদন মেলার পর নির্ধারিত এসআরও (SRO) নম্বর যুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। একাধিক দাপ্তরিক প্রক্রিয়া যুক্ত থাকায় নির্ধারিত সময়ের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রেজুলেশন ইতোমধ্যে বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানকার প্রক্রিয়া শেষে তা অর্থ মন্ত্রণালয়ে আসবে এবং তাৎক্ষণিকভাবে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সবশেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে। আশা করা যাচ্ছে, প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে চলতি সপ্তাহের মধ্যেই গেজেট জারি করা সম্ভব হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা: কাল জারির সম্ভাবনা কম

বিস্তারিত কমেন্টে