বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩১:৩০
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

ডিজিটাল পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন চালু হচ্ছে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯
শেয়ার: mail
ডিজিটাল পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন চালু হচ্ছে: আইনমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করতে পারলে দেশে ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইন ও বিচার বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস এবং বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এ প্রকল্প সফলভাবে কার্যকর হলে দেশে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে। এ ব্যবস্থার ফলে ভুয়া তালাক, গোপন বিয়ে, জাল কাবিননামা বা বিবাহ সনদ তৈরি বন্ধ হবে। সর্বোপরি সমাজে বাল্যবিয়ে ও অননুমোদিত বহুবিবাহ রোধ করার পাশাপাশি অনলাইনে তাৎক্ষণিকভাবে বিয়ে ও তালাকসংক্রান্ত তথ্য যাচাই এবং ডিজিটাল সার্টিফিকেট প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি জানান, উদ্যোগটিকে প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। এতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা যদি রায়ের বিরুদ্ধে আপিল করেন, তবে এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ডিজিটাল পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন চালু হচ্ছে: আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে