বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:৫৮
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন। এর আগে তিনি বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে মহামান্য রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি—যেটি আগে ঘটে—সে সময় পর্যন্ত নবাব হোসেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের অন্যান্য শর্তাবলি পারস্পরিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মো. নবাব হোসেনের নতুন দায়িত্ব ঘিরে তার পূর্ববর্তী রাজনৈতিক ও প্রশাসনিক সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় এসেছে। প্রশাসনিক কর্মকর্তা পদে তার এই নিয়োগে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

উল্লেখ্য, নবাব হোসেন দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার পুরো সময়জুড়ে বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ সহচর হিসেবে সঙ্গে ছিলেন। পাশাপাশি তিনি ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন

বিস্তারিত কমেন্টে