রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৮:৫৬

পাবিপ্রবিতে প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি ও আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতা

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৩৬
শেয়ার: mail
পাবিপ্রবিতে প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি ও আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি ও আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টারের মাধ্যমে আইডিয়া প্রেজেন্টেশন পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা হার্ডওয়্যার, সফটওয়্যারসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

এর আগে শনিবার সিএসই বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনটি পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এগুলো হলো―আন্তঃবিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, ‘ক্যাপচার দ্য ফ্ল্যাগ’ (সিটিএফ) সাইবার সিকিউরিটি প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক নিতুন কুমার পোদ্দার জানান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ করে সিটিএফ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি বিষয়ে বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন। পাশাপাশি প্রোগ্রামিং ও আইডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তারা নিজেদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল চিন্তা যাচাই করতে পেরেছেন।

বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী কৌশিক কুমার ঘোষ বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি। প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি ও গবেষণামূলক কাজ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে পারছে।

সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম জানান, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে বিভাগের পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি ও আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতা

বিস্তারিত কমেন্টে