রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৪:৩০

দেশের বাজারে সোনার দামে বড় পতন, কমল আন্তর্জাতিক বাজারেও

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
দেশের বাজারে সোনার দামে বড় পতন, কমল আন্তর্জাতিক বাজারেও

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বড় ব্যবধানে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর নির্ধারণের পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনায় ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাবে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতেও সোনার দাম কমেছে। তবে ভারতের বাজারে দেখা গেছে উল্টো চিত্র; সেখানে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা বেড়েছে।

বাংলাদেশে সোনা ও রুপার নতুন দর

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায় (ভ্যাটসহ)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায়।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

পাকিস্তানে বড় দরপতন

পাকিস্তানের স্থানীয় বাজারে প্রতি তোলা (ভরি) সোনার দাম এক লাফে ১৫ হাজার ১০০ পাকিস্তানি রুপি কমেছে। অল-পাকিস্তান জেমস অ্যান্ড জুয়েলার্স সারাফা অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি তোলা সোনা বিক্রি হচ্ছে ৪ লাখ ৬৭ হাজার ৯৩৬ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৭ হাজার ৮৭৫ টাকা)। এছাড়া ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ১৭৮ রুপিতে। একই সঙ্গে দেশটিতে প্রতি তোলা রুপার দাম ৩৯৭ রুপি কমে হয়েছে ৭ হাজার ১১২ রুপি।

নেপালেও কমেছে দাম

ফেডারেশন অব নেপাল গোল্ড অ্যান্ড সিলভার ডিলার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, নেপালের বাজারে প্রতি তোলা সোনার দাম ৯ হাজার ৫০০ নেপালি রুপি কমে ৩ লাখ ৯ হাজার রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা) নেমেছে। এছাড়া দেশটিতে প্রতি তোলা রুপার দাম ১৮৫ রুপি কমে হয়েছে ৪ হাজার ৭৮০ রুপি।

ভারতে উল্টো প্রবণতা

এশিয়ার বিভিন্ন দেশে দাম কমলেও ভারতে উল্টো দরবৃদ্ধি দেখা গেছে। দেশটির দিল্লি, মুম্বাই ও কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ ৪৫ হাজার ২০০ রুপিতে (প্রায় ১ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা) এবং ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৩৯০ রুপিতে (প্রায় ২ লাখ ৪ হাজার ৩১৮ টাকা)। এই তিন শহরেই প্রতি কেজি রুপার দর পৌঁছেছে ২ লাখ ৬০ হাজার রুপিতে।

সংযুক্ত আরব আমিরাত ও আন্তর্জাতিক বাজার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৫০০ দিরহামের নিচে নেমেছে। সেখানে বর্তমানে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনা ৫৩৬ দশমিক ৭৫ দিরহাম (প্রায় ১৮ হাজার টাকা) এবং ২২ ক্যারেট ৪৯৭ দিরহামে (প্রায় ১৬ হাজার ৬৮০ টাকা) বিক্রি হচ্ছে। সেই হিসাবে আমিরাতে ২৪ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম প্রায় ২ লাখ ১০ হাজার টাকা এবং ২২ ক্যারেটের ভরি প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫৩ শতাংশ বা আউন্সপ্রতি ২৩ দশমিক ৮৭ ডলার কমে ৪ হাজার ৪৫৫ দশমিক ৪৩ ডলারে নেমেছে। আন্তর্জাতিক এই হিসাব অনুযায়ী প্রতি ভরি সোনার দাম পড়ছে প্রায় ২ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

সূত্র: গোল্ড প্রাইস, এক্সপ্রেস ট্রিবিউন, খালিজ টাইমস, দ্য হ্যান্স ইন্ডিয়া, দ্য হিমালয়ান টাইমস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দেশের বাজারে সোনার দামে বড় পতন, কমল আন্তর্জাতিক বাজারেও

বিস্তারিত কমেন্টে