রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:০৫

চেয়ারম্যান দীপেন তালুকদারের নেতৃত্বে রাঙামাটি জেলা পরিষদের প্রথম সভা

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৩০
শেয়ার: mail
চেয়ারম্যান দীপেন তালুকদারের নেতৃত্বে রাঙামাটি জেলা পরিষদের প্রথম সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপেন তালুকদার দীপুর নেতৃত্বে পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মো. মামুনুল হক এবং জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন, মো. তোফাজ্জল হোসেন, শ্বাশত চাকমা, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও পাইচিং মং মার্মাসহ পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগসহ জেলার সার্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে মতামত তুলে ধরেন পরিষদের সদস্যরা।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে জনগণের প্রত্যাশার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিসহ জনসাধারণের প্রয়োজনীয় সেবাগুলো নিশ্চিত করতে পরিষদ সর্বদা সচেষ্ট থাকবে।

সভায় পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে পরিষদের সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

নতুন চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের প্রথম মাসিক সভাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ব্যাপক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চেয়ারম্যান দীপেন তালুকদারের নেতৃত্বে রাঙামাটি জেলা পরিষদের প্রথম সভা

বিস্তারিত কমেন্টে