রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩৬:২৩

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রুহিয়া প্রেসক্লাবে দোয়া ও মিষ্টি বিতরণ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৪১
শেয়ার: mail
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রুহিয়া প্রেসক্লাবে দোয়া ও মিষ্টি বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উল্লাস প্রকাশ করেছে রুহিয়া উপজেলা প্রেসক্লাব। এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রুহিয়ার সর্বস্তরের সাধারণ মানুষ ও সাংবাদিকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক ও সদস্যরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন।

আলোচনা সভায় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর এই অর্জন সমগ্র ঠাকুরগাঁওবাসীর জন্য এক ঐতিহাসিক গৌরব ও সম্মানের।’

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর আসীন হওয়া পুরো জেলার জন্য একটি অনন্য মাইলফলক।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আকাশ, নির্বাহী সদস্য কুদরত আলী, সদস্য আলহাজ্ব ইব্রাহিম জামান, আহসান ইসলাম রুবেল, মাসুদুর রহমান মাসুদ, রুবেল রানা ও বেলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ শরিফ হোসেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রুহিয়া প্রেসক্লাবে দোয়া ও মিষ্টি বিতরণ

বিস্তারিত কমেন্টে