বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৩:২৪
শিরোনাম
● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● শেরপুরে বিয়ের এক সপ্তাহ না পেরুতেই গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক ● মাগুরায় বাস কাউন্টারে ঢুকে একজনকে গুলি করে হত্যা ● ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● শেরপুরে বিয়ের এক সপ্তাহ না পেরুতেই গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক ● মাগুরায় বাস কাউন্টারে ঢুকে একজনকে গুলি করে হত্যা ● ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:২৮
শেয়ার: mail
পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ

পাবনার সাঁথিয়ায় দুর্গোৎসবের নবমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সাঁথিয়া বারোয়ারী কালী মন্দির পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের যুব ও কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

সাইয়েদ আব্দুল্লাহ বলেন, আবহমান কালের ধর্মীয় সম্প্রীতি আমাদের রক্ষা করে চলতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। পাবনার ৩৬৪টি মন্দিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ জন্য তিনি পাবনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেন। এ ছাড়া সাঁথিয়া মহাশ্মশানের উন্নয়নকাজ এ বছরই শুরু হবে বলে ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান, সাঁথিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, সাধারণ সম্পাদক অজয় দাস, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ

বিস্তারিত কমেন্টে