পাবনার চাটমোহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
মঙ্গলবার (২০ অক্টোবর) পাবনা-৩ সংসদীয় আসনের অন্তর্গত চাটমোহর পৌর এলাকার হরিসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি ও দুর্গাপূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।
আরিফা সুলতানা রুমা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM