মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৭:৫৯
শিরোনাম
● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক

যশোরের শার্শা উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মকছেদ আলী শার্শা উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে প্রতিবেশীর বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় প্রতিবেশী চাচা সম্পর্কে থাকা মকছেদ আলী শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে গ্রামের এক ব্যক্তির মাছের ঘেরের পাড়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তার হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

ভয়ে শিশুটি শুরুতে পরিবারের কাউকে কিছু জানায়নি। পরে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এক খালাকে ঘটনার বিষয়ে বিস্তারিত খুলে বলে। সব কিছু জানার পর শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

ওসি আরও জানান, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মহিষা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মকছেদ আলীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক

বিস্তারিত কমেন্টে