শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:২২:২৫

কুবিতে কর্মসংস্থান ও গবেষণা সম্প্রসারণে ৪২ প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া বৈঠক

কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৩৯
শেয়ার: mail
কুবিতে কর্মসংস্থান ও গবেষণা সম্প্রসারণে ৪২ প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া বৈঠক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারে রাউন্ড টেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের উপাচার্যের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এবং মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক কাজী এমদাদুল হক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। শুরু থেকেই স্টুডেন্ট ফার্স্ট নীতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও ইউজিসির যৌথ উৎসাহে আজকের এ আয়োজন। বৈঠকে ৪২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সৃষ্টি, শিক্ষক বিনিময়, পারস্পরিক চাহিদা নিয়ে কাজ করা এবং উভয় প্রতিষ্ঠানের গবেষণাগার ব্যবহারের সুযোগ তৈরি করা। শিক্ষার্থীদের কর্মযোগ্যতা ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। এর অন্যতম মাধ্যম হলো একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর মেলবন্ধন তৈরি করা। স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়, সেদিকে নজর রাখতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের কার্যকর সম্পর্কের মাধ্যমে নির্ধারিত জব লার্নিং পিরিয়ড ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি উল্লেখ করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন এবারই প্রথম হলেও সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি দ্বাদশ আয়োজন।

উল্লেখ্য, বৈঠকে ৪২টি প্রতিষ্ঠান অংশ নিলেও তাৎক্ষণিকভাবে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—স্মার্ট সলিউশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), ড্যাপকো ভেঞ্চারস লিমিটেড, সুপ্রিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, উইডেভস অ্যান্ড উইল্যাব এবং ফ্লোরিনা কসমেটিকস।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে কর্মসংস্থান ও গবেষণা সম্প্রসারণে ৪২ প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া বৈঠক

বিস্তারিত কমেন্টে