শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৩০:২৯

‘বই পড়ি, দেশ গড়ি’: সেরা পাঠকের খোঁজে কসবায় বই পড়া কর্মসূচি

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩২
শেয়ার: mail
‘বই পড়ি, দেশ গড়ি’: সেরা পাঠকের খোঁজে কসবায় বই পড়া কর্মসূচি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘বই পড়ি, দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে শুরু হয়েছে বিশেষ বই পড়া কর্মসূচি। শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়ানো, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, নৈতিক শিক্ষা ও বিভিন্ন জ্ঞানমূলক বই পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি ও তা বজায় রাখতে ‘সেরা পাঠক’ নির্বাচনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কর্মসূচি প্রসঙ্গে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, “বই পড়ি, দেশ গড়ি। সেরা পাঠকের খোঁজে কসবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে বই পড়া কর্মসূচি। শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে উঠুক, মোবাইল আসক্তি কমে জ্ঞানচর্চায় এগিয়ে যাক কসবাবাসী।”

তিনি আরও বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা নিয়মিত বই পড়লে তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, মননশীলতা ও সাধারণ জ্ঞান বৃদ্ধি পাবে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এ ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শিক্ষাসংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি শিশু-কিশোরদের আসক্তি ক্রমেই বাড়ছে। এর ফলে অনেক শিক্ষার্থী বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার এ উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, কসবার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই পড়ার সুন্দর পরিবেশ তৈরি হবে এবং নিয়মিত পাঠাভ্যাসের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি আলোকিত, সৃষ্টিশীল ও মানবিক প্রজন্ম।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘বই পড়ি, দেশ গড়ি’: সেরা পাঠকের খোঁজে কসবায় বই পড়া কর্মসূচি

বিস্তারিত কমেন্টে