বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:০৪:১১
শিরোনাম
● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নাটোরে ঘোড়ার গাড়িতে চড়ে দুই শিক্ষকের রাজকীয় বিদায়

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:২০
শেয়ার: mail
নাটোরে ঘোড়ার গাড়িতে চড়ে দুই শিক্ষকের রাজকীয় বিদায়

ঘোড়ার গাড়িতে চড়ে বর্ণাঢ্য ও রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক। কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী ও সিনিয়র সহকারী শিক্ষক মো. দুলাল উদ্দীনকে এই ব্যতিক্রমী ও আবেগঘন বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে দুই শিক্ষককে রাজকীয় মর্যাদায় নিয়ে আসা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রিয় শিক্ষকদের বিদায় জানাতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তারা বলেন, একজন প্রিয় শিক্ষকের বিদায় কেবল কর্মজীবনের সমাপ্তি নয়; এটি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরা এক অবিস্মরণীয় মুহূর্ত। শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করেন এবং জীবনের সঠিক পথ দেখান। একজন আদর্শ শিক্ষকের জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার্থীদের জীবনে আজীবন পথপ্রদর্শক হয়ে থাকে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলি, লালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. হযরত আলী, লালপুর উপজেলা ক্রীড়া কমিটির সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সমাজসেবী, শিক্ষানুরাগী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শিশির আহমেদ পলক।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘ অবদানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। ঘোড়ার গাড়িতে চড়িয়ে এমন ব্যতিক্রমী বিদায় আয়োজন পুরো অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ঘোড়ার গাড়িতে চড়ে দুই শিক্ষকের রাজকীয় বিদায়

বিস্তারিত কমেন্টে