বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫৫:২৪
শিরোনাম
● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৩০
শেয়ার: mail
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে কার্পজাতীয় ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেকে এ কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ ও দপ্তর সম্পাদক ইনজামামুল হক।

বিশ্ববিদ্যালয়ের লেককে আরও প্রাণবন্ত করা, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং লেককেন্দ্রিক শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

উদ্যোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের লেকটি আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে লেকের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চাই।’

শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইনজামামুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্বের জায়গা। রাজনীতি মানেই শুধু মিছিল-মিটিং নয়। ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও প্রাণবন্ত রাখতে আমরা নিজেদের জায়গা থেকে কাজ করতে চাই। লেকে মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা করছি।’

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সব পর্যায়ের নেতাকর্মী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

বিস্তারিত কমেন্টে