সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৩:০৯:৪৯
শিরোনাম
● দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৫২
শেয়ার: mail
সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পর্যটন-সংশ্লিষ্ট জনগণ ও স্থানীয় ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে খাগড়াছড়িতে টানা হরতাল-অবরোধের ঘোষণাও দেওয়া হয়েছে।

সাজেকে বেড়াতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুই আঞ্চলিক সংগঠনের রেষারেষির বলি হচ্ছেন সাধারণ মানুষ। তাদের আধিপত্য বিস্তারের জেরে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করায় পাহাড়ের পর্যটন অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে। শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে সাজেকের রিসোর্ট-কটেজে টানা বুকিং থাকলেও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পর্যটকেরা সাজেকে আসতে না পারলে বড় ধরনের আর্থিক শঙ্কা রয়েছে।

এতে হোটেল-রিসোর্ট মালিকদের পাশাপাশি পরিবহন শ্রমিক, রেস্তোরাঁসহ পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বেন। গত রোববার এক গণবিজ্ঞপ্তিতে নিরাপত্তাশঙ্কায় আজ (১৪ অক্টোবর) থেকে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে