শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৩০:৩১

তেজগাঁও কলেজে ‘তাঁদের পাশে আমরা’র নবীন স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:১৫
শেয়ার: mail
তেজগাঁও কলেজে ‘তাঁদের পাশে আমরা’র নবীন স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষের সূচনা, নবীন শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে পরিচিত করা এবং স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করার লক্ষ্যে ‘তাঁদের পাশে আমরা – তেজগাঁও কলেজ ইউনিট’-এর উদ্যোগে ‘নিউ ভলান্টিয়ার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁও কলেজের অডিটোরিয়াম-২-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হতে উৎসাহিত করেন।

এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, কলেজে পড়াশোনা কিংবা অন্যান্য যে কোনো বিষয়ে সমস্যা, প্রয়োজন বা পরামর্শ থাকলে তারা যেন নির্দ্বিধায় প্রশাসনকে জানায়। একই সঙ্গে শিক্ষার্থীদের যাবতীয় যৌক্তিক বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের পক্ষ থেকে নবীন স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে ‘তাঁদের পাশে আমরা – তেজগাঁও কলেজ ইউনিট’-এর পূর্ববর্তী বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম প্রদর্শন করা হয়। সংগঠনের অতীত উদ্যোগ, স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিত্র তুলে ধরে নবীনদের ভবিষ্যতে এসব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের মূল লক্ষ্য ও মূল্যবোধ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং একজন স্বেচ্ছাসেবকের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে প্রাণবন্ত এ আয়োজনের সমাপ্তি ঘটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজে ‘তাঁদের পাশে আমরা’র নবীন স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে