শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০৪:৫১
শিরোনাম
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

পাকিস্তানে জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
পাকিস্তানে জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

পাকিস্তানে শামসা বিবি নামের এক জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গুল্লামা’ নামে পরিচিত ১৩ লাখ অনুসারীর এই জনপ্রিয় ক্রিয়েটরকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা এ হামলা চালায়। এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত ১৪ আগস্ট শামসা তাঁর ১৫ বছর বয়সী বোন আসিয়া ও ভাই নোমানতাল্লাকে সঙ্গে নিয়ে গাড়িতে বের হন। পথে একটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় বন্দুকধারী তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

একটি গুলি সরাসরি শামসার ঘাড়ে লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলার মুহূর্তে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেলে তাঁর ছোট বোন আসিয়া গুরুতর আহত হন।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে শামসার বাবা ফজল সাইয়েদজাদ জানান, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে শামসার আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। পূর্বে টাকা ফেরত দেওয়া নিয়ে তারা শামসাকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল, যা নিয়ে ইসলামাবাদে একটি লিখিত অভিযোগও করা হয়েছিল। তাঁর বাবার সন্দেহ, পূর্ব শত্রুতার জেরে ওই ব্যক্তিরাই ভাড়াটে বন্দুকধারী দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এছাড়া ঘটনার আগমুহূর্তে আসা একটি ফোনকলের সূত্রে কাশিফ নামের এক ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

গত তিন-চার বছর ধরে টিকটকে সক্রিয় থাকা শামসা বিবির আকস্মিক ও নির্মম হত্যাকাণ্ডে তাঁর অনুসারী ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাকিস্তানে জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

বিস্তারিত কমেন্টে