মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২৯:৩৪
শিরোনাম
● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন

চাটমোহরে ভেজাল দুধের কারখানার সন্ধান, মালিককে অর্থদণ্ড

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১২
শেয়ার: mail
চাটমোহরে ভেজাল দুধের কারখানার সন্ধান, মালিককে অর্থদণ্ড

পাবনার চাটমোহরে কেমিক্যাল ও ক্ষতিকারক উপাদান দিয়ে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে ৩০ লিটার ভেজাল দুধ জব্দসহ মালিককে নগদ অর্থদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত কারখানার মালিকের নাম কমল (৩৫), তিনি ওই গ্রামের মইলুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, বোয়াইলমারী পশ্চিমপাড়া গ্রামের কমল নিজ বাড়িতে কারখানা বানিয়ে দীর্ঘদিন ধরে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কেমিক্যাল— ডিটারজেন্ট, সয়াবিন তেল ও জেলি মিশ্রণ করে কৃত্রিম ভেজাল দুধ তৈরি করে বাজারে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে ৩০ লিটার বিষাক্ত ভেজাল দুধ জব্দ করে তা নিকটস্থ পুকুরের পানিতে ফেলে ধ্বংস করা হয়। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত কমলকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সাজাপ্রাপ্ত কমল জরিমানার অর্থ পরিশোধ করে মুক্ত হন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষায় খাদ্যে ভেজালবিরোধী এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে ভেজাল দুধের কারখানার সন্ধান, মালিককে অর্থদণ্ড

বিস্তারিত কমেন্টে