শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | দুপুর ৩:৩৯:১৫

শার্শার নাভারনে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
শার্শার নাভারনে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার নাভারনে নিজের দোকানের পাশের গাছের ডাল ছাঁটাই করতে গিয়ে নিচে পড়ে রবিউল ইসলাম ওরফে বড় খোকা (৫০) নামের এক লন্ড্রি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার যাদবপুর (রেললাইন পাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত রবিউল দীর্ঘদিন ধরে নাভারন বাজারে লন্ড্রি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। শুক্রবার বিকেলে নিজের দোকানের পাশে একটি গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে তিনি ওপর থেকে সজোরে মাটিতে আছড়ে পড়েন। এতে তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।

দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার জনপ্রিয় এই ব্যবসায়ীর এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward