বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০৪:৩৩
শিরোনাম
কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া

১০ আগস্ট এসএসসির ফল প্রকাশ, ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৫৭
শেয়ার: mail
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশ, ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না, লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচন করা হবে।

পিছিয়ে প্রকাশিত হচ্ছে ফল: এর আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের প্রাথমিক তারিখ ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। তবে ফল পুনর্নিরীক্ষণ ও তথ্য সংকলনের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। পরবর্তীতে গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২০ জুলাই ফল প্রকাশ হচ্ছে না।

পরীক্ষায় অংশ নেয় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী: উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২০ মে। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পাবলিক এই পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়। শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও কৌশলগত কারণে এবার সামান্য বিলম্ব ঘটল। আগামী ১০ আগস্ট ফল প্রকাশের সংবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১০ আগস্ট এসএসসির ফল প্রকাশ, ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে

বিস্তারিত কমেন্টে