মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৪:০৫
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

কুবি ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ইফতি ও শাওন

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
কুবি ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ইফতি ও শাওন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবছার উদ্দীন ইফতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী শাওন।

সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির বিষয়টি জানানো হয়।

দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার হলো সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলা। পবিত্র কোরআন ও সুন্নাহর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্যাম্পাসে একটি সুস্থ, সুন্দর ও জ্ঞানচর্চাভিত্তিক পরিবেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”

নবনির্বাচিত সভাপতি আবছার উদ্দীন ইফতি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো কোরআন-সুন্নাহর আলোকে আদর্শবান ছাত্রসমাজ গড়ে তোলা। ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার চর্চা জোরদারের পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও একাডেমিক পরিবেশের উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

উল্লেখ্য, আগামী এক মাসের মধ্যে নতুন সেশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সংগঠনের শীর্ষ দুই নেতা জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুবি ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ইফতি ও শাওন

বিস্তারিত কমেন্টে