ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনুপম হুদা, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালাম, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই আমাদের বিভাগে বিভিন্ন সমস্যা আছে। আমাদের পূর্ববর্তী সভাপতি বিভাগটিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমিও চিহ্নিত সমস্যাগুলোর সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি, বিগত সময়ের মতো আপনারা আমাকে সাহায্য করবেন।’
kalprakash.com/IM