সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৩:১৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

দলের সুসময়েও বদলায়নি জীবনযাপন

গভীর রাতে রাস্তার পাশে বসেই খাবার খেলেন ছাত্রদলের দুই নেতা

মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০
শেয়ার: mail
গভীর রাতে রাস্তার পাশে বসেই খাবার খেলেন ছাত্রদলের দুই নেতা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দলের সুসময় এলেও জীবনযাপনে কোনো পরিবর্তন আসেনি তেজগাঁও কলেজ ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক আল মামুন মালতিয়া ও মোকছেদুল মমিনের।

রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে তাঁদের ফার্মগেট এলাকায় রাস্তার পাশে বসে খাবার খেতে দেখা গেছে।

চারপাশে ছিল না কোনো আড়ম্বর কিংবা বিশেষ কোনো আয়োজন। সাধারণ মানুষের মতোই রাস্তার পাশে বসে খাবার গ্রহণ করছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের এই দুই নেতা। তাঁদের এমন সাদাসিধে জীবনযাপনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

দলের রাজনৈতিক সুসময় এসেছে— তবে সেই সময়েও তাঁদের ব্যক্তিগত জীবনযাপনে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় মাঠে-ময়দানে সক্রিয় থাকা এই দুই তরুণ নেতার কাছে রাজনীতি যেন এখনো পদ-পদবির চেয়ে দায়িত্ব, ত্যাগ ও মানুষের পাশে থাকার বিষয়।

তাঁদের ঘনিষ্ঠজনদের ভাষ্য, দলের নীতি ও নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে নিজেদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন আল মামুন মালতিয়া ও মোকছেদুল মমিন। রাজনৈতিক পরিচয় কিংবা পদ-পদবিকে কেন্দ্র করে ব্যক্তিগত জীবনযাপনে আড়ম্বর আনার প্রতি তাঁদের আগ্রহ নেই।

আড়ম্বর নয়, দায়িত্ব ও সাধারণ মানুষের সঙ্গে থাকার মানসিকতাই যেখানে মুখ্য— গভীর রাতে রাজধানীর ব্যস্ত ফার্মগেট মোড়ে রাস্তার পাশে বসে খাবার খাওয়ার এই দৃশ্যটি তাঁদের সাদাসিধে জীবনযাপনের একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গভীর রাতে রাস্তার পাশে বসেই খাবার খেলেন ছাত্রদলের দুই নেতা

বিস্তারিত কমেন্টে