সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৩:২৫
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

অপ্রতিমের স্মরণে কুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬
শেয়ার: mail
অপ্রতিমের স্মরণে কুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুবি শিক্ষক সমিতি। নিহত অপ্রতিমের স্মরণে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি শোক র‍্যালি ও মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই শোক র‍্যালি ও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা অপ্রতিমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিহতের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন্নাহার শিলা বলেন, “আমি গতকাল রাত ১২টা পর্যন্ত নাহিদা ম্যামের বাসায় ছিলাম। ম্যাম চান, প্রয়োজনে আইন সংশোধন করে অপরাধীদের শাস্তি হোক। অপরাধী তুহিন বেশ কিছুদিন বিনা পারিশ্রমিকে ম্যামের স্বামীর ব্যবসায় কাজ করেছিলেন। ম্যাম যখন প্রক্টর ছিলেন, তখন কিছু মাদক চক্রকে ধরিয়েছিলেন। তাদের মধ্যে এই অপরাধীদের দুজন ছিলেন।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, “উপাচার্য স্যার ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের সঙ্গে একটি পরামর্শ সভার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আশপাশে বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষক-কর্মকর্তার ছেলেমেয়েই ক্লাস ৬-৭-এ পড়ে। যদি ছেলেমেয়েই না থাকে, তাহলে টাকা দিয়ে কী করব? আমরা চাই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক।”

শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, “অপ্রতিমের এই হত্যা পুরো বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি অপরাধীদের শাস্তি না হয়, তাহলে হয়তো আরও অনেক অপ্রতিমকে এমন নৃশংস হত্যার শিকার হতে হবে। তাই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অপ্রতিমের স্মরণে কুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

বিস্তারিত কমেন্টে