সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৫৪:০৩

কদমতলী থেকে চার কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার: র‍্যাব-১০

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৫৫
শেয়ার: mail
কদমতলী থেকে চার কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার: র‍্যাব-১০

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যমানের চার কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ কামাল হোসেন (২৮)। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার দুর্গাপুর পূর্বপাড়া গ্রামের মৃত ইউনুস ড্রাইভারের ছেলে।

শুক্রবার (৩১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল কদমতলী শিল্প এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে চার কেজি গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত কামাল হোসেন একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের উদ্দেশ্যে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward