বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:০৯:২৩
শিরোনাম
● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে

মণিরামপুরে ১২ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২৬
শেয়ার: mail
মণিরামপুরে ১২ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

যশোরের মণিরামপুরে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ এবং নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও মণিরামপুর থানা-পুলিশের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় অধিবাসীদের অভিযোগের ভিত্তিতে সকালে উপজেলার কুলটিয়া ইউনিয়নের হেলারঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদীতে প্রথম ধাপে অভিযান চালানো হয়। এ সময় নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী প্রায় ৭০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, নেট-পাটা ও বিভিন্ন অবৈধ প্রতিবন্ধক উদ্ধার করে ধ্বংস করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মণিরামপুর বাজারের সুতাপট্টি এলাকায় অভিযান পরিচালিত হয়। বাজারের সন্দীপ ট্রেডার্স ও মুসলিম স্টোরের মালিকরা প্রথমে নিষিদ্ধ জাল বিক্রির কথা অস্বীকার করলেও তল্লাশি চালিয়ে সংলগ্ন একটি পানের দোকান ও গোপন গুদাম থেকে প্রায় ২ হাজার ১০০ মিটার চায়না দুয়ারী জাল (মূল্য প্রায় ২ লাখ ৩৮ হাজার টাকা) এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল (মূল্য প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা) জব্দ করা হয়।

অবৈধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী সন্দীপ ট্রেডার্সের স্বত্বাধিকারী সন্দীপ কুণ্ডু (৩৭) এবং মেসার্স মুসলিম স্টোরের স্বত্বাধিকারী আবুল হাসানকে (৬২) ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত সব জাল পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং থানা-পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে ১২ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

বিস্তারিত কমেন্টে