মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৪:১৬
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

জবি ফার্মেসি বিভাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬: আমাদের ভাবনা’ শীর্ষক সভা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:১০
শেয়ার: mail
জবি ফার্মেসি বিভাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬: আমাদের ভাবনা’ শীর্ষক সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬: আমাদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বড় শিক্ষা দেয়। ভবিষ্যতে দেশে যেন আর কখনোই স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য এই গণ-অভ্যুত্থানের মূল কারণগুলো চিহ্নিত করে রাষ্ট্র ও সমাজকে সঠিকভাবে পরিচালনার শপথ নিতে হবে।”

উপাচার্য আরও বলেন, “রাষ্ট্র পরিচালনায় সব মতের মানুষের অধিকারকে সম্মান জানাতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে গঠনমূলক সমালোচনা গ্রহণের সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই। অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ ও বিভাজনের রাজনীতি পরিহার করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও প্রশাসনিক সার্বিক উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন, “দীর্ঘদিনের প্রশাসনিক ব্যর্থতা ও অবহেলার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ প্রতিষ্ঠান গড়ে তুলতে আমাদের সবাইকে ‘টিম জগন্নাথ’ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জবি ফার্মেসি বিভাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬: আমাদের ভাবনা’ শীর্ষক সভা

বিস্তারিত কমেন্টে