বাংলাদেশ ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ, আবাদ বাড়াতে প্রণোদনা কর্মসূচি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ১৫০ জন কৃষক পাট চাষের জন্য প্রত্যেকে ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন। মুগডাল চাষের জন্য ১৮০ জন কৃষককে দেওয়া হচ্ছে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

এছাড়া আউশ ধানের আবাদে উৎসাহ দিতে ৩ হাজার ২০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বুধবার, ২৫ মার্চ ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ, আবাদ বাড়াতে প্রণোদনা কর্মসূচি

প্রকাশিত: ০৪:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬