মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৪:১৭
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:১০
শেয়ার: mail
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই শহিদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতি।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২৫ জুলাই) বাদ আসর জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের।

এ আয়োজনের অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে আবেদন করেছিলেন সংগঠনটির নেতারা। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে প্রশাসনের অনুমতি না পেলেও মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতেই অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রক্টরের কাছে অনুমতির জন্য আবেদন করেছিলাম। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না জানিয়ে আমাদের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না পেলেও আগামীকাল উনি আসবেন, আমরা কর্মসূচি পালন করব।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, তারা আমাদের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং একটি রাজনৈতিক দলের দ্বিতীয় শীর্ষ নেতা। আমরা তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পারব না। এ কারণেই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।

অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি বলেন, অনুমতি না দেওয়ার পরও যদি তারা কর্মসূচি পালন করেন এবং কোনো নিরাপত্তাজনিত ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

বিস্তারিত কমেন্টে