বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৩৯:১৪
শিরোনাম
● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা ● প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য ● মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দিলেন রেফারি, কেন? ● চট্টগ্রামে সোনা চোরাচালানে সক্রিয় ৩০ সিন্ডিকেট ● আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী আজ ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা ● প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য ● মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দিলেন রেফারি, কেন? ● চট্টগ্রামে সোনা চোরাচালানে সক্রিয় ৩০ সিন্ডিকেট ● আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী আজ ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক

দেশের বিভিন্ন নদীর পানি বাড়ছে, কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
দেশের বিভিন্ন নদীর পানি বাড়ছে, কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

রোববার (১৯ জুলাই) এফএফডব্লিউসির সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এ ছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে কিছু এলাকায় বর্তমান পরিস্থিতি স্থিতিশীলও থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।

একই সময়ে নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দেশের বিভিন্ন নদীর পানি বাড়ছে, কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

বিস্তারিত কমেন্টে