বাংলাদেশ ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর

তেজগাঁও কলেজের শিক্ষার্থী শেখ সায়েম হোসেন অভিনীত মনস্তাত্ত্বিক ড্রামা ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধুলোমাখা আয়না আন্তর্জাতিক একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) মাশরাফি সজীবের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি প্রকাশিত হয়। এরপর এটি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গ্লোবাল ইন্ডি ফিল্ম অ্যাওয়ার্ডস এবং আমাদের ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পুরস্কার অর্জন করে।

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সায়েম হোসেন চলচ্চিত্রটিতে মূল চরিত্র সায়েমের ভূমিকায় অভিনয় করেছেন। একজন সাধারণ মানুষের জীবন কীভাবে মাত্র এক মুহূর্তের সিদ্ধান্তে সম্পূর্ণ বদলে যেতে পারে এবং তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে পড়তে হয়, তা তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। তার বাস্তবসম্মত অভিনয় আন্তর্জাতিক জুরি বোর্ডের বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

এফনাইন ফিল্মস (F9 Films)-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে শেখ সায়েম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যানিয়া সাদিয়া, মিনহাজ উদ্দিন নাকিব এবং নেসার আহমেদ। সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় ছিলেন এম সাইফুর রহমান এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ করেছেন মো. জাহিদুল ইসলাম।

তরুণ এই অভিনয়শিল্পীর বিশ্বমঞ্চে অর্জিত সাফল্য দেশীয় চলচ্চিত্র অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

শেখ সায়েম হোসেনের এই আন্তর্জাতিক স্বীকৃতি তেজগাঁও কলেজ পরিবারের জন্য গর্ব ও আনন্দের বিষয়। শিক্ষক, সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীরা এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তার প্রতি শুভকামনা জানিয়েছেন। তাদের মতে, এই অর্জন প্রমাণ করে যে তেজগাঁও কলেজ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনেও দেশের জন্য উজ্জ্বল প্রতিভা গড়ে তুলছে।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর

প্রকাশিত: ০৭:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬