সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০৯:১৪
শিরোনাম
চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান ইবির মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রিয়ন, সম্পাদক নূর আলম চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের ব্যাপক আমদানি: ৫০০ টাকার মাছ বাজারে বিক্রি ১৮০০ টাকায় বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র: নাটোরে চাকসু ভিপি রনি চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বগুড়ার গাবতলীতে বদলি পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ধানমন্ডি থানায় বিএনপির দুই ওয়ার্ড নেতা ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান ইবির মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রিয়ন, সম্পাদক নূর আলম চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের ব্যাপক আমদানি: ৫০০ টাকার মাছ বাজারে বিক্রি ১৮০০ টাকায় বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র: নাটোরে চাকসু ভিপি রনি চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বগুড়ার গাবতলীতে বদলি পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ধানমন্ডি থানায় বিএনপির দুই ওয়ার্ড নেতা ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার

জুলাই জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:৪৭
শেয়ার: mail
জুলাই জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। খুব শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘরের উদ্বোধন এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না। নির্বাচনের নামে প্রহসন চলেছে। পাশাপাশি লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করা হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে তিনি কুমিল্লা ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শালবন বিহার ঘুরে দেখেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জুলাই জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

বিস্তারিত কমেন্টে