বাংলাদেশ ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১ Logo নওগাঁয় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ Logo গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি যুগপূর্তি উৎসবে বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুস সালাম শিকদার

জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ১৩ বছর পদার্পণ উপলক্ষে জমকালো আয়োজনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই বিকেল ৪টায় মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উৎসবমুখর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকতায় দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রথিতযশা চারণ সাংবাদিক ও দৈনিক আজাদের প্রতিনিধি মো. আব্দুস সালাম শিকদারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাঁর হাতে এই গৌরবময় সম্মাননা স্মারক তুলে দেন। একই সঙ্গে সমাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ কারী হামিদুল হক, বিএ, বিএড, ৭১-এর গেরিলা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান এবং মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদারের আপসহীন ও চারণ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য তাঁকে অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল কাশেম আকাশ, বিশিষ্ট কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সমাজসেবক দোস্ত কহিনুর ইসলাম, বকুলতলা মানবিক সোসাইটির চেয়ারম্যান হেলাল আকন্দ, কালচারাল ইউনিটির সভাপতি ও বাউলশিল্পী বিপ্লব মণ্ডল, স্বরকলার সম্পাদক এ কে এম জাকিরুল হক মিন্টু এবং জালাল উদ্দিন কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি দীর্ঘ ১৩ বছরের পথচলাকে সাধুবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে মেলান্দহের সার্বিক উন্নয়নে ক্লাবটি আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ আনন্দঘন পরিবেশে প্রবীণ চারণ সাংবাদিক আব্দুস সালাম শিকদারসহ অন্যান্য গুণীজনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি যুগপূর্তি উৎসবে বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুস সালাম শিকদার

প্রকাশিত: ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬