বাংলাদেশ ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

২০২৬ সালের হাজিদের পুনর্মিলনী ও ২০২৭ সালের হজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজ জামে মসজিদে ২০২৬ সালে পবিত্র হজ পালনকারী হাজিদের পুনর্মিলনী এবং ২০২৭ সালের সম্ভাব্য হজযাত্রীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সরকারের অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সি শহীদুল্লাহ হজ গ্রুপ (লাইসেন্স নং–১১৭২)-এর ব্যানারে এ “হাজি সমাবেশ” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আলহাজ মো. আনিসুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বনগাঁওহাট হাফেজিয়া মাদ্রাসা, হরিপুর, ঠাকুরগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ আলহাজ মো. শহীদুল্লাহ।

সভায় ২০২৬ সালে পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফেরা হাজিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত হাজিরা মক্কা ও মদিনায় হজ পালনের আধ্যাত্মিক অভিজ্ঞতা তুলে ধরেন এবং সফল ব্যবস্থাপনার জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।

সমাবেশের দ্বিতীয় পর্বে ২০২৭ সালের সম্ভাব্য হজযাত্রীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে হজযাত্রীদের মানসিক প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, হজের নিয়মকানুন এবং করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ওলামায়ে কেরাম এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং ২০২৭ সালের হজযাত্রীদের নিরাপদ ও মাবরুর হজ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

২০২৬ সালের হাজিদের পুনর্মিলনী ও ২০২৭ সালের হজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬