মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৮:১৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নেবে ২ কোটি মানুষ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৭:৩৬
শেয়ার: mail
খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নেবে ২ কোটি মানুষ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য ও দাফনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। শোকানুষ্ঠান ও দাফনে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৮ জুন) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান ও ধর্মীয় শহর কোমে আনুষ্ঠানিক শোকানুষ্ঠান শুরু হবে। এরপর ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে, খামেনির জন্মশহরে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে।

শোকানুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পুলিশ ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, ইরাকের পবিত্র শহর কারবালাতেও খামেনির স্মরণে পৃথক একটি শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

৮৬ বছর বয়সী আলি খামেনি চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। নিরাপত্তাজনিত কারণে তার দাফন কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছিল। ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উপস্থিতি বিবেচনায় অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নেবে ২ কোটি মানুষ

বিস্তারিত কমেন্টে