বাংলাদেশ ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ Logo ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত Logo স্বামীকে নিয়ে ট্রলের জবাব দিলেন অভিনেত্রী মিলি Logo পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত Logo অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ Logo লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo এসএমসিতে প্রোগ্রাম অফিসার নিয়োগ

দীর্ঘদিনের সংকট দুই-তিন মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয়: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাগুলোর সমাধান দুই-তিন মাসের মধ্যে সম্ভব নয়। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিদ্যমান জটিলতা দূর করে প্রতিষ্ঠানটিকে সুনামের জায়গায় নিয়ে যেতে সরকার কাজ করছে।

শনিবার সকালে মানিকগঞ্জ শহরের হরিজনপল্লি পুরাতন লঞ্চঘাট এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, “প্রবাসী বাংলাদেশিদের সেবার মান উন্নয়নই আমার প্রধান দায়িত্ব। তারা যেন আরও বেশি সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যেই কাজ করছি। অতীতের তুলনায় বিমানবন্দরের সার্বিক পরিস্থিতিরও উন্নতি হয়েছে। কিছু মহল মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। অথচ আমাদের মূল লক্ষ্য হলো প্রবাসী ভাই-বোনদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। তারা দেশে ফিরে যেন আপন পরিবেশের অনুভূতি পান, সেটিই আমরা নিশ্চিত করতে চাই।”

এ সময় তিনি হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তাদের সন্তানদের কর্মসংস্থান ও উন্নত চাকরির সুযোগ সৃষ্টির বিষয়েও ইতিবাচক পদক্ষেপের কথা জানান।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান।

জেলা জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগারের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়, শিশু চিকিৎসা, চর্মরোগ, সার্জারি, অর্থোপেডিকস, গাইনি, নাক-কান-গলা, কিডনি, হৃদরোগ, ক্যান্সার ও ডেন্টাল চিকিৎসাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থাও ছিল।

ফ্রি মেডিকেল ক্যাম্পে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষসহ স্থানীয় হাজারো মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ত ম জহির আলম লদি, আ ফ ম নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার, ১৩ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ

দীর্ঘদিনের সংকট দুই-তিন মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয়: বিমানমন্ত্রী

প্রকাশিত: ০৪:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬