বাংলাদেশ ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১২ জুন) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, দেশের ইতিহাসে এত বড় রাজস্ব আদায়ের নজির নেই। বর্তমান কর ও রাজস্ব ব্যবস্থার কাঠামো বজায় রেখে এ ধরনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।

তিনি বলেন, বাজেটকে উচ্চাভিলাষী বলা গেলেও এতে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রূপরেখা নেই। তাদের প্রত্যাশা ছিল, নতুন বাজেটের মাধ্যমে অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন ও সংস্কারের উদ্যোগ দেখা যাবে। কিন্তু উপস্থাপিত বাজেটে সেই লক্ষণ পাওয়া যাচ্ছে না।

তবে বাজেটের কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি। নাহিদ ইসলাম বলেন, কয়েকটি পণ্যের ওপর কর কমানো হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, যা ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, এত অল্প সময়ের ব্যবধানে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘটনা অতীতে খুব কমই দেখা গেছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে। এ পরিস্থিতির প্রতিবাদে দলটির পক্ষ থেকে দেশের বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান তিনি।

বাজেটে সুশাসন ও জবাবদিহিতার ঘাটতির অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি প্রতিরোধ এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বাজেটে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। বড় বাজেটের সঙ্গে দুর্নীতির ঝুঁকিও বাড়ে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে বরাদ্দ বণ্টনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তার মতে, দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সংস্কারের স্পষ্ট উদ্যোগ ছাড়া বাজেটের ঘোষিত লক্ষ্য অর্জন কঠিন হবে।

শুক্রবার, ১২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম

প্রকাশিত: ০৫:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬