বাংলাদেশ ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মোংলায় নৌযান শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মামারঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

মানববন্ধনে সংগঠনটির মোংলা শাখার সভাপতি গাজী মাইনুল ইসলাম মনু বলেন, গত শনিবার (৬ জুন) সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীসংলগ্ন শিংয়ের নালা নৌপথে এমভি আব্দুল হাকিম-০১ নামের একটি কার্গো জাহাজে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় হামলাকারীরা কার্গো জাহাজের স্টাফদের মারধর করে, মালামাল লুট করে এবং জাহাজের মাস্টার ব্রিজ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি অভিযোগ করেন, ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনও কাউকে আটক করতে পারেনি। এতে মানববন্ধনে অংশ নেওয়া নৌযান শ্রমিক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক-কর্মচারী নেতা মো. সোহাগ চৌধুরী, মো. বেলাল হোসেন, অপূর্ব মণ্ডল, তরিকুল ইসলাম মাস্টার, কনক মাস্টার ও মো. রিয়াজ।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ না হলে নৌযান ধর্মঘট, কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মোংলায় নৌযান শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: ০৯:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬