বাংলাদেশ ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ

সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: প্রধানমন্ত্রী

সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় দীর্ঘদিন ধরে খালি থাকা পদগুলোতে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে আরও সহজ ও কার্যকরভাবে সরকারি সেবা পৌঁছে দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রয়োজন। এ বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব শূন্য পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

সংসদে তিনি আরও জানান, সরকার মোট ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় নির্ধারিত প্রশ্নের পাশাপাশি বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নেরও জবাব দেন তিনি।

এদিকে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন-এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সমান উন্নয়নে বিশ্বাসী। সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন কার্যক্রমে সরকারের সহযোগিতার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না।

তিনি জানান, ঈদের আগে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে দেওয়া বিভিন্ন সহায়তা কোনো বিরোধীদলীয় সংসদ সদস্যের এলাকায় পৌঁছাতে ব্যর্থ হলে তা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিচ্ছে এবং বিরোধীদলীয় সদস্যদের এলাকাতেও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

বুধবার, ১০ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

লাশ লুকাতে সহযোগিতা করেন নাতি, বাবা-ছেলে গ্রেপ্তার

সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬