বাংলাদেশ ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

ফকিরহাটে ২০ জেলের মাঝে ৮০টি ছাগল বিতরণ, বিকল্প আয়ে স্বাবলম্বিতার উদ্যোগ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ জন জেলের মাঝে ৮০টি ছাগল, ছাগলের খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়াম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)’ এর আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপকারভোগী ২০ জন জেলের প্রত্যেককে চারটি করে মোট ৮০টি ছাগল, প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছের প্রজনন মৌসুমে নদী ও জলাশয়ে মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকায় অনেক জেলে পরিবার সাময়িকভাবে আয়হীন হয়ে পড়ে। এ অবস্থায় তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ছাগল পালন কর্মসূচি সেই উদ্যোগেরই একটি অংশ, যা জেলেদের দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

সহায়তা পাওয়া জেলেরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ছাগল পালন তাদের পরিবারের জন্য নতুন আয়ের উৎস সৃষ্টি করবে এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিবন্ধিত মৎস্যজীবীদের টেকসই জীবিকা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানভিত্তিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সোমবার, ৮ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

ফকিরহাটে ২০ জেলের মাঝে ৮০টি ছাগল বিতরণ, বিকল্প আয়ে স্বাবলম্বিতার উদ্যোগ

প্রকাশিত: ০৬:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬