বাংলাদেশ ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে গ্রেফতার ও তার সম্পত্তি ক্রোকসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে দশটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বেনাপোল শাখার সামনে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, বেনাপোল। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ। এ সময় বেনাপোলের গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মো. ইলিয়াস, মাওলানা মো. আব্দুর রহিম, মোল্লা আনোয়ার, মো. মনিরুজ্জামান, মো. নুরুল ইসলাম, ইয়ানুর রহমান, আমির হোসেন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান। মানববন্ধন ও সমাবেশ সঞ্চালনা করেন মো. আব্দুল হামিদ।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালে ব্যাংকটি ওই গোষ্ঠীর প্রভাবমুক্ত হলেও বর্তমানে আবারও বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তাদের অনুসারীদের ব্যাংকের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, সুশাসনের ঘাটতি এবং গ্রাহকদের আস্থাহীনতা তৈরি করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আমানতের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে কোনো লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

kalprakash.com/SAS

সোমবার, ৮ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

প্রকাশিত: ০১:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬