বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৪৯:২১
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৫৯
শেয়ার: mail
পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন পে স্কেল শতভাগ বাস্তবায়নের পাশাপাশি এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা দাবি করেছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক। তিনি বলেন, পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবদুল মালেক বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন পে স্কেল নিয়ে আলোচনা শোনা গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, অন্তত বাজেট ঘোষণার আগেই সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হোক যে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তাহলে কর্মচারীদের মধ্যে যে অনিশ্চয়তা ও হতাশা রয়েছে, তা অনেকটাই দূর হতো।

আবদুল মালেকের মতে, কর্মচারীদের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে— তারা আসলে ৫০ শতাংশ সুবিধা পাবেন, নাকি শতভাগ পে স্কেল বাস্তবায়ন হবে। এ বিষয়ে সরকারের কোনো হালনাগাদ তথ্য না থাকায় বিভ্রান্তি আরও বাড়ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে তা ধাপে ধাপে নয়, একবারেই সম্পূর্ণ বাস্তবায়ন করা উচিত। এতে সরকারের ওপর সাময়িক আর্থিক চাপ তৈরি হলেও বাজারে মূল্যবৃদ্ধির অজুহাত তৈরি হবে না এবং কর্মচারীরা প্রকৃত সুফল পাবেন।

আবদুল মালেক বলেন, দেশের উন্নয়ন ও বাজেট প্রতিবছর হলেও পে স্কেল বারবার পরিবর্তন হয় না। তাই প্রয়োজন হলে অন্য খাতে ব্যয় সংকোচন করে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ বাড়ানো যেতে পারে। এতে সরকারি কর্মচারীদের মধ্যে সরকারের প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব আরও জোরদার হবে বলে তিনি মনে করেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

বিস্তারিত কমেন্টে