বাংলাদেশ ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল শুরু হওয়ার আগেই ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকায় ঘটে এ ঘটনা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে মিছিল শুরু করেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টো সেখানে উপস্থিত হলে মিছিলে থাকা নেতাকর্মীরা দ্রুত সরে যান।

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি পাড়া-মহল্লায় ছাত্রদলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার, ৫ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

প্রকাশিত: ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬