বাংলাদেশ ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

নাটকীয় এক ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে সাগরিকার গোলেই নিশ্চিত হয় লাল-সবুজের মেয়েদের স্মরণীয় এই জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। এরই ধারাবাহিকতায় ২৩তম মিনিটে দীপা শাহির কর্নার থেকে গীতা রানি গোল করে দলকে এগিয়ে দেন। গোল হজমের পর বাংলাদেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।

প্রথমার্ধের শেষ দিকে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন ঋতুপর্ণা চাকমা। কর্নার থেকে সরাসরি দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। তার চমৎকার গোলে ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে উভয় দলই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। নেপালের একটি নিশ্চিত গোলের সুযোগ পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে বাংলাদেশের সাগরিকার দুর্দান্ত শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নির্ণায়ক মুহূর্ত। যোগ করা সময়ের শেষ ভাগে ডান প্রান্ত থেকে শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে পাঠান সাগরিকা। তার সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। আগের দুই আসরেও ফাইনালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবারও সেই সাফল্য ধরে রাখার সুযোগ পেল তারা।

গ্রুপ পর্বে মালদ্বীপকে হারালেও ভারতের কাছে পরাজিত হয়ে রানারআপ হিসেবে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। অন্যদিকে ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে জায়গা করে নেয় নেপাল। তবে সেমিফাইনালে এসে বাংলাদেশের সামনে থেমে যায় তাদের যাত্রা।

বুধবার, ৩ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬