বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৮:৪৯
শিরোনাম
আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার

সদস্য পদ স্থগিত হলেও আইসিসির টুর্নামেন্টে খেলতে পারবে কানাডা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:৫৮
শেয়ার: mail
সদস্য পদ স্থগিত হলেও আইসিসির টুর্নামেন্টে খেলতে পারবে কানাডা

ছবি : সংগৃহীত

প্রশাসনিক ও সাংগঠনিক জটিলতার কারণে কানাডা ক্রিকেট বোর্ডের সদস্য পদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এই সিদ্ধান্তের পরও আইসিসির টুর্নামেন্টগুলোতে অংশ নিতে পারবে কানাডা।

আইসিসির বোর্ড সভা শেষে গতকাল আহমেদাবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে। এর আগে কানাডার ক্রিকেট প্রশাসনে অনিয়ম ও নীতিমালা ভঙ্গের অভিযোগ ওঠে, যা নিয়ে তদন্তও চালায় আইসিসি।

প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল মাসে কানাডার ক্রিকেট নিয়ে প্রকাশিত অনুসন্ধানী ডকুমেন্টারি ‘দ্য ফিফথ স্টেট’-এ আর্থিক তদারকিতে গুরুতর অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠে আসে।

এরপর আইসিসি প্রাথমিকভাবে কানাডা ক্রিকেট বোর্ডের অর্থায়ন ৬ মাসের জন্য স্থগিত করে। সর্বশেষ সিদ্ধান্তে তাদের সদস্য পদ স্থগিত করা হলেও আইসিসির প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বহাল রাখা হয়েছে।

আইসিসি জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কানাডার জন্য সদস্য পদ পুনর্বহালের পথ খোলা থাকবে। তবে এর অগ্রগতি পর্যবেক্ষণ করবে আইসিসির নরমালাইজেশন কমিটি।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে আইসিসি একদিকে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিচ্ছে, অন্যদিকে ক্রিকেটের বৈশ্বিক অংশগ্রহণও নিশ্চিত রাখছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২ জুন ২০২৬ | Globe kalprakash.com

সদস্য পদ স্থগিত হলেও আইসিসির টুর্নামেন্টে খেলতে পারবে কানাডা

বিস্তারিত কমেন্টে